কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত দম্পতি

সজিব হোসেন
কুমিল্লা
মরদেহের পাশে স্থানীয়দের ভিড়
মরদেহের পাশে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ পড়ে নজরুল ইসলাম ও ঝরনা বেগম প্রাতঃভ্রমণে বের হন। জিংলাতলীর বাড়ি থেকে হাঁটতে হাঁটতে তারা মহাসড়কের এক পাশ ধরে গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছান। হঠাৎ একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ধাক্কায় দু’জনই ছিটকে রাস্তার পাশের নিচু জায়গায় গিয়ে পড়েন।

আরও পড়ুন:

এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করা যায় কি না, তা দেখছি।’

এসএইচ