রিয়াদ বিমানবন্দরে হামলা ‘ভয়াবহ’; হুথিবিরোধী অভিযানে যোগ দেয়ার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া প্রাণঘাতী হামলাকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে সৌদি আরবের বিমান হামলায় যুক্তরাষ্ট্রও ‘যোগ দিতে পারে’ বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটি একটি ভয়াবহ ঘটনা। সৌদি নাগরিকরা ভালো যোদ্ধা, কিন্তু এই আক্রমণটি ছিল অত্যন্ত বাজে একটি বিষয়।’

শনিবার রিয়াদের ওই বিমানবন্দরে হওয়া হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী এই রক্তক্ষয়ী হামলার জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ হতাহতের এই আনুষ্ঠানিক সংখ্যা নিশ্চিত করার আগেই হুথিবিরোধী অভিযানে ওয়াশিংটনের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে মন্তব্য করেন ট্রাম্প।

এএম