ওল্ড ট্রাফোডে ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।
পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থান মাইকেল ক্যারিকের দলের। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে কোন জয় না পাওয়া টটেনহ্যাম আছে টেবিলের একদম তলানিতে। দিনের আরেক ম্যাচে স্ট্রামফোর্ড ব্রিজে বোর্নমাউথকে আতিথ্য দেবে চেলসি।
এ ম্যাচটি শুরু রাত ৮টায়। টেবিলের ১০ নম্বরে থাকা চেলসির এ মৌসুমের অর্জন পাঁচ ম্যাচে দুই জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে এছাড়া একই সময়ে মাঠে নামছে অ্যাস্টন ভিলা, ইপসউইস টাউন, সান্ডাল্যান্ডের মতো দলগুলো।





