লিগে ফিরেই মাইলফলক স্পর্শ করলেন ‘সিআরসেভেন’

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
0

জাতীয় দল ছেড়ে ক্লাবে যোগ দিয়ে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের ৩-০ গোলের জয়ের দিনে আল দিরিয়াহর বিপক্ষে একটি গোল করেন সিআরসেভেন। সেইসঙ্গে পেশাদার ফুটবলে ৯৮০তম গোল পূর্ণ করেন তিনি।

রোনালদোকে থামানোর শক্তি কার। সব বিতর্ক, সব সমালোচনা আর উপেক্ষা যেখানে এসে থমকে দাঁড়ায় ঠিক সেখান থেকেই যেন নতুন এক রাজার গল্প শুরু করেন তিনি।

জাতীয় দলে মলিন পারফরম্যান্সের পর নেশনস লিগে খেলার সুযোগ না পেয়ে ক্যাম্প থেকে বেরিয়ে বিতর্কের জন্ম দেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের সবচেয়ে বড় তারকার প্রতি এমন চরম উপেক্ষা ও কোচের দেয়া প্রতিশ্রুতি পূরণ না করার ক্ষোভ থেকে জন্ম নেয় এক ঐতিহাসিক সংঘাত।

আরও পড়ুন

জাতীয় দলে কোচের না খেলানোর সিদ্ধান্তের কড়া উত্তর দিতে রোনালদোর লেগেছে মাত্র একটি ম্যাচ। উগ্র মরুর বুকে আল নাসেরের ডেরায় ফিরেই ঠিকই গোল করে জ্বলে উঠেছেন পর্তুগিজ যুবরাজ।

আল দিরিয়াহর বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই চিরচেনা বিধ্বংসী রূপে হাজির হন ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচের প্রথমার্ধে সতীর্থের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে আলতো টোকায় বল জালে জড়ান তিনি। এই গোলের মাধ্যমে ১,০০০ গোলের ম্যাজিক ফিগার থেকে মাত্র ২০ ধাপ দূরে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ারের ৯৮০তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গোল উদযাপনের একটি ছবি প্রকাশ করে রোনালদো লেখেন, কাজ শেষ। এবার পরের ম্যাচের অপেক্ষা। হয়তো পরের ম্যাচে আরও ভয়ঙ্করুপে দেখা যাওয়ার আগাম বার্তাই দিয়ে রাখলেন পর্তুগালের অন্যতম এই সেরা খেলোয়াড়। তা হয়তো সময়ে দেখা যাবে।

জেআর