অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ

বাংলাদেশ দল অনূর্ধ্ব ১৯
বাংলাদেশ দল অনূর্ধ্ব ১৯ | ছবি: সংগৃহীত
0

প্রকাশিত হলো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সময় সূচি। আগামী পাঁচ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানের মাটিতে। ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হবে এই আসর।

গ্রুপ এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান. ও মালয়েশিয়া। এ' গ্রুপের ভারত-পাকিস্তান লড়াইটি হবে নভেম্বরের ৮ তারিখ।

অন্যদিকে বাংলাদেশের মিশন শুরু হবে আসর শুরুর প্রথম দিনেই। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে যুবা টাইগাররা। নভেম্বরের ৭ তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হবে নভেম্বরের ৯ তারিখ প্রতিপক্ষ মালয়েশিয়া।

দুই গ্রুপের সেরা দুটি করে দল ১২ নভেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে। আর ১৪ নভেম্বর হবে আসরের ফাইনাল ম্যাচ।

এফএস