পৌনে এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো | ছবি: এখন টিভি
0

বৈরী আবহাওয়ার কারণে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ৩টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।

এর আগে, ২টা ১৫ মিনিটের দিকে ঘাট এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুস সালাম। তিনি বলেন, ‘পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টি শুরু হয়। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।’

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় আটটি ফেরি চলাচল করছে।

এসএইচ