
উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা; সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের সব সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাবনায় বজ্রপাতে এক নারীর মৃত্যু
পাবনার সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামে বজ্রপাতে খুশি (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঈদের দিনেও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
সারা দেশে চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপন। কোরবানির পশু কোরবানি করতে সকাল থেকেই ব্যস্ত মুসল্লিরা। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা।

দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে
বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার -এই ছয়টি অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে বৃষ্টি হতে পারে।

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখির আশঙ্কা
দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, আছে বৃষ্টির সম্ভাবনাও
সারা দেশে দিনের তাপমাত্রা আজ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারা দেশের কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদপ্তর।

দেশের ছয় বিভাগে ঝড় ও বৃষ্টি হতে পারে
রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ৮ মে) অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাতে ঢাকাসহ যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাদেশে তীব্র গরমের মধ্যে আজ (শনিবার, ২৮ মার্চ) রাতে ঢাকাসহ দেশের ১৯টি জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া (Gusty or Squally wind) বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির (Thunderstorm) আশঙ্কাও রয়েছে। দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীতে বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা
ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির বা অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (শুক্রবার, ১৩ মার্চ) সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

পাঁচ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
দেশের পাঁচ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করতে বলা হয়েছে। আজ (রোববার, ২৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৬ জুলাই) বিকেলে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক মোস্তফা (৪৫) ও তার পুত্র আবদুল্লাহ (৯)।