মাঠ ছাড়ার পর কী করবেন মেসি?

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

আর্জেন্টিনার জার্সিতে শেষ ফুটবল ম্যাচ খেলার পর কী করবেন লিওনেল মেসি? ফুটবল ছাড়ার পর কেউ কোচিংয়ে নাম লেখান, কেউ করেন ব্যবসা। তবে মেসিকে দেখা যাবে বহুমুখী ক্ষেত্রে। অবসরের আগেই বেশ কিছু ক্লাবের মালিকানা কেনা মেসির নজর রয়েছে যুব ফুটবলে। এছাড়া হোটেল, রেস্তোরা, পানীয় সহ নানারকম ব্যবসার সঙ্গেও যুক্ত থাকবেন তিনি।

জাতীয় দলের জার্সিতে মনে রাখার মতো হাজারো স্মৃতি উপহার দিয়েছেন লিওনেল মেসি। দুই দশকের বেশি সময়ের দীর্ঘ সেই যাত্রা শেষ হচ্ছে বুধবার। এরপর আর কখনো আকাশী-সাদা জার্সিতে নামবেন না সর্বকালের সেরা এই ফুটবলার।

জাতীয় দলকে বিদায় বললেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না মেসি। বরং অবসরের পর ক্লাব মালিকানা, যুব ফুটবল আর নানারকম ব্যবসা মিলিয়ে আরো বড় পরিসরে দেখা যেতে পারে তাকে।

অবসরের আগেই বেশ কিছু ক্লাবের মালিকানা কিনেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে সবশেষ সংযোজন স্পেনের দ্বিতীয় বিভাগের দল সিডি এলডেন্সে। একই দেশের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেয়া ছাড়াও উরুগুয়েতে বন্ধু সুয়ারেজের সঙ্গে দেপোর্তিভো এলএসএমের মালিকানা নিয়েছেন তিনি। ফুটবল থেকে অবসরের পর বর্তমান দল ইন্টার মায়ামির একাংশের শেয়ারের মালিকও হবেন এই ফুটবলার।

মূল দলের পাশাপাশি যুব পর্যায়ের ফুটবলেও আছে মেসির পদচারণা। এরইমধ্যে মেসি কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করছেন তিনি। যেখানে অংশ নিচ্ছে বার্সেলোনা, চেলসি, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদের মতো নামকরা ১৬টি অ্যাকাডেমি।

ফুটবলের বাইরেও নানা ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে মেসির। অ্যাডিডাসের সঙ্গে ২০১৭ সালেই আজীবন চুক্তি করেছেন তিনি। স্পেনে রয়েছে এমআইএম হোটেল, ছয়টি বুটিক সেন্টার, এল ক্লাব দে দা মিলানেসা নামের চেইন রেস্টুরেন্টের মালিকানা। এছাড়া আর্জেন্টিনায় রিয়েল এস্টেট ব্যবসা ছাড়াও পানীয় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে তার।

ক্যারিয়ারের গোধুলীলগ্নে পৌঁছালেও ফুটবলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিওনেল মেসি সেটি আজীবনের। ক্যারিয়ার শেষে ফুটবলার তৈরি- ক্লাব ফুটবলে বিনিয়োগকারী মেসিকে দেখা যাবে।

এফএস