দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

রাজধানীর শপিংমল
রাজধানীর শপিংমল | ছবি: এখন টিভি
0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

আজ (সোমবার, ৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

আগামী ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি (বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে বলে উল্লেখ করা হয়।








শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিংমল ও মার্কেট খোলার নতুন সময়সূচি

একনজরে: ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার সময় সংক্রান্ত নির্দেশনার বিবরণ

বিষয় / ক্যাটাগরি

সময়সূচি ও তথ্য

অতিরিক্ত বিবরণ / নোট

উপলক্ষ শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে বিশেষ ছাড়পত্র
কার্যকরী সময়সীমা ২২ অক্টোবর পর্যন্ত ২২ অক্টোবর পর্যন্ত বর্ধিত সময় প্রযোজ্য থাকবে
নতুন সময়সূচি বেলা ১১টা হতে রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা থাকবে
পূর্বের নিয়মে প্রত্যাবর্তন ২৩ অক্টোবর হতে আগের সময়সূচি (বেলা ১১টা হতে রাত ৮টা) পুনরায় বহাল হবে
চিঠি প্রদানকারী কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়)
চিঠি প্রাপকগণ সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ

এসএস