ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে ওই নারীর মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা শাহবাগ থানা পুলিশকে খবর দেয়।

ঢামেক হাসপাতালে কর্মরত প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানিয়েছেন, হাসপাতালের নিচ তলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝে একটি বাথরুমে ঐ নারীকে পানির পাইপের সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে শাহবাগ থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন।

পুলিশ জানায়, উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে। বাথরুমে ছুরি ও ভ্যানিটি ব্যাগ পরে থাকতে দেখা গেছে। দেয়ালে রক্ত লেগে ছিল। সিআইডি ক্রাইম সিনকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

এএইচ