মানিকগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ সদর উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ মো. কাউছার (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (রোববার, ৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাফাটিয়া গ্রামের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউছার কাফাটিয়া গ্রামের মৃত আদর আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে একটি দল দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার কাপাটিয়া গ্রামের কাউছারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।‌এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এএইচ