মানিকগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মানিকগঞ্জ সদর উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ মো. কাউছার (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (রোববার, ৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাফাটিয়া গ্রামের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউছার কাফাটিয়া গ্রামের মৃত আদর আলীর ছেলে।