সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিন বিক্ষোভ

সিজেপির আন্দোলন
সিজেপির আন্দোলন | ছবি: সংগৃহীত
0

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিনের মতো উত্তাল ভারত। আজ (রোববার, ৪ অক্টোবর) মুম্বাইয়ে জ্ঞানেশের পদত্যাগ ও বিতর্কিত এসআইআর বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কংগ্রেসপন্থী শিবসেনা ইউবিটি।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ক্ষমতাসীন এনডিএ জোটের শাখা সংগঠন হিসেবে কাজ করছে সিইসি। এছাড়াও, জ্ঞানেশের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।

এসময় জ্ঞানেশবিরোধী আন্দোলনে ভারতের সব নাগরিককে শামিলের আহ্বান জানানো হয়। এদিকে, জ্ঞানেশের পদত্যাগ দাবিতে স্থানীয় সময় বিকেলে ইন্ডিয়া গেট এলাকায় বিক্ষোভ করবে বিরোধীদল কংগ্রেস।

এর আগে গতকাল (শনিবার, দিল্লির যন্তর- মন্তরে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা জড়ো হলে ব্যাপক ধড়পাকড় চালায় পুলিশ। প্রায় দুইশ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আর শুক্রবারে যন্তর- মন্তরে সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

জেআর