জ্ঞানেশ কুমার
বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস: রাজনাথ সিং

বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস: রাজনাথ সিং

ভারতে বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের চেষ্টা করার অভিযোগ তুলে কংগ্রেস ও তাদের মিত্রদের সমালোচনা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার অভিযোগ, বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে। লাইভ মিন্টের প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।

যন্তর মন্তরে প্রবেশের চেষ্টায় আটক সৌরভ-আশুতোষ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি

যন্তর মন্তরে প্রবেশের চেষ্টায় আটক সৌরভ-আশুতোষ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি

বিক্ষোভ দমনে আবারও ককরোচ নেতা সৌরভ দাস আর আশুতোষ রাঙ্কাকে আটক করলো পুলিশ। ব্যারিকেড ভেঙে, দিল্লিতে বিক্ষোভের কেন্দ্রস্থল যন্তর মন্তরে প্রবেশের চেষ্টার সময় আটক হন তারা। এর আগে, বিজ্ঞপ্তি জারি করে এলাকাটিতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে মোদি প্রশাসন। প্রতিক্রিয়ায় গোটা ভারত ‘যন্তর মন্তর’ হয়ে উঠবে বলে সতর্ক করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। ২৪ ঘণ্টার মধ্যে রাজপথে ফেরার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। এদিকে বিক্ষোভ দমনে মোদি সরকারের নানা ব্যবস্থা ইস্যুতে সুপ্রিম কোর্ট আর দিল্লি হাইকোর্টের শুনানি আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর)।

যন্তর মন্তরে প্রতিবাদে রাহুল ও প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক, উত্তাল নয়াদিল্লি

যন্তর মন্তরে প্রতিবাদে রাহুল ও প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক, উত্তাল নয়াদিল্লি

ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) কার্যক্রম ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ করতে গিয়ে গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) গ্রেপ্তার হয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ ইন্ডিয়া জোটের একাধিক সংসদ সদস্য। প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর দিল্লি পুলিশ তাদের আটক করে। এর আগে আকাশবাণী ভবনে প্রায় নয় ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যায় তাদের সরিয়ে নেয় পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিন বিক্ষোভ

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিন বিক্ষোভ

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিনের মতো উত্তাল ভারত। আজ (রোববার, ৪ অক্টোবর) মুম্বাইয়ে জ্ঞানেশের পদত্যাগ ও বিতর্কিত এসআইআর বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কংগ্রেসপন্থী শিবসেনা ইউবিটি।

ভারতের নির্বাচন কমিশন বিতর্ক: সিইসির বরখাস্ত ও মোদির পদত্যাগ চাইলো কংগ্রেস

ভারতের নির্বাচন কমিশন বিতর্ক: সিইসির বরখাস্ত ও মোদির পদত্যাগ চাইলো কংগ্রেস

ভারতের ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ার অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে তিনি এই দাবি জানান। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৫০

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৫০

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করেছে কংগ্রেস। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ থেকে ৪০-৫০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ছেড়ে দেয়া হয়। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ; সিইসির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম ককরোচ জনতা পার্টির

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ; সিইসির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম ককরোচ জনতা পার্টির

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের রাজপথে নামার হুমকি দিয়েছে দেশটির তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আগামী শনিবারের মধ্যে তিনি পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে গণআন্দোলন শুরুর হুঁশিয়ারি দেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।