বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের মামলায় আখতারুজ্জামানকে আদালতে পাঠানোর আবেদন

মেজর (অব.) আখতারুজ্জামান
মেজর (অব.) আখতারুজ্জামান | ছবি: সংগৃহীত
0

বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে আদালতে পাঠানোর আবেদন করেছে পুলিশ।

আজ (রোববার, ৪ অক্টোবর) দুপুরে ১ দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে আদালতে আনা হলে এ আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

এরআগে গতকাল (শনিবার, ৩ অক্টোবর) এ মামলায় অধিকাতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে দুপক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ অক্টোবর বিমান বন্দরের শাহরিয়ার আলম সজীব নামের এক নিরাপত্তা কর্মীর সরকারি কাজে বাধা দেয়াসহ একাধিক ধারায় দায়ের করা মামলায় ক্যান্টনমেন্টের বাসা থেকে আখরুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে সেদিনই বিমান বন্দর থানায় তাকে হস্তান্তর করা হয়।

জেআর