জনগণকে নিয়ন্ত্রণ নয়, নিরাপদ রাখতে সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী | ছবি: এখন টিভি
0

নিয়ন্ত্রণের জন্য নয় বরং জনগণকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘গণমাধ্যমের লেখা বন্ধ করার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না।’

আজ (রোববার, ৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে তিনি জানান, আদালতের অনুমতি ছাড়া গণমাধ্যমকর্মীদের আটকের বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করছে সরকার।

আরও পড়ুন:

গণমাধ্যমের বাক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না বলে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে আইন লাগে না। আওয়ামী লীগ সরকার এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতো। এজেন্সির মাধ্যমে বিএনপি সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না।’

এছাড়া গণমাধ্যমকর্মীদের সব রকম স্বাধীনতা দেয়ার জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এসএইচ