সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘পাইক বেঁচে আছেন তবে তার অবস্থা সংকটাপন্ন।’ এখন তাকে বাঁচানোর জন্য হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পাইককে পেন্টোবারবিটালের দুটি প্রাণঘাতী ডোজ ইনজেকশন দেয়া হলেও বেঁচে ছিলেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। ৫০ বছর বয়সী এই আসামিকে ১৯৯৬ সালে কলিন স্লেমারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
এদিকে, এ ঘটনার পর চলতি বছরের বাকি সময়ের জন্য রাজ্যের অবশিষ্ট মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের ঘোষণা দিয়েছেন টেনেসির গভর্নর। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।





