কাঁচাবাজারে সবজির দামে উত্তাপ; পরিবহন ভাড়াকে দায়ী বিক্রেতাদের

রাজধানীর কাঁচাবাজার
রাজধানীর কাঁচাবাজার | ছবি: এখন টিভি
0

ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে দাম কমেছে লেবু, বরবটির। অন্যদিকে বাজারে দাম বেড়ে ইলিশসহ চাষের মাছের। আর মুরগী ও ডিমের বাজার স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও যাতায়াত ভাড়া বেড়েছে, তাই ক্রেতা চাহিদা বেশ কম। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, যানবাহনের মূল্যবৃদ্ধির নামে দাম বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের।

আজ (শুক্রবার, ২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে কেজিতে পাঁচ টাকা বেড়ে পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা, আর কেজিতে ২০ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

দাম বেড়েছে বেগুন, পেঁপে, শশা, ঢেঁড়স, লাউ, জলপাই, ঝিঙের।

তবে প্রতি হালিতে পাঁচ টাকা কমে লেবু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪০ টাকায়। আর কাচা মরিচের দাম স্বাভাবিক থাকলেও কেজিতে ১০ টাকা বেড়ে বরবটি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

আরও পড়ুন:

অন্যদিকে ডিম-মুরগির দাম স্বাভাবিক থাকলেও বাজারে কেজিতে বেড়েছে প্রায় সব মাছের দাম। প্রতি কেজিতে ৪০০ টাকা বেড়ে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ জাহার ৪০০ টাকায়। আর কেজিতে ৫০ টাকা বেড়ে শিং মাছ বিক্রি হচ্ছে ৫০০ এবং কেজিতে ১০০ টাকা বেড়ে রুই বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। তবে স্বাভাবিক রয়েছে চাষের চিংড়ির দাম।

অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় কেজিতে ময়দা বেড়েছে তিন টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। চিনিগুড়া চাল কেজিতে ১০০ টাকা বেড়ে ২১৫ টাকায়, মশুর ডাল কেজিতে ২০ টাকা বেড়ে ১৭০ টাকা, চিনি কেজিতে ৫ টাকা বেড়ে ১১০ টাকা আর তেল লিটার প্রতি ৫ টাকা বেড়ে ২০৪ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, বাজারে পণ্য সরবরাহ থাকলেও জ্বালানি খরচ বেড়েছে অনেকটা। আর ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এসএস