মৌলভীবাজার সীমান্ত এলাকায় ২টি একনলা বন্দুক উদ্ধার

বিজিবির উদ্ধারকৃত দুটি বন্দুক
বিজিবির উদ্ধারকৃত দুটি বন্দুক | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) একটি টহল দলের অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্ত মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে এ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৮৮৬/এম হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা নামক স্থান থেকে ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।

আরও পড়ুন:

পরবর্তীতে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক বলেন, ‘বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসএইচ