আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকার সমাবেশস্থলে পৌঁছান তিনি। পরে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম। দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নদীটি খনন করবো। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।’
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অরাজকতা তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। আপনারা দেখেছেন ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল। ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিছু আসনে নির্বাচনে জিতে নানা ধরনের কর্মকাণ্ড করছে। সময় এসেছে সচেতন হওয়ার।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘তারা আমাদের নসিহত করে। আমরা বলব, দয়া করে নিজের দিকে তাকান।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, মন্ত্রী জাকারিয়া তারেক সুমন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন মাহমুদ চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
দীর্ঘদিন ধরে মুহুরী নদীর ভাঙন ও বন্যায় পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। এ ভোগান্তি কমাতে এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।




