৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার (৫ অক্টোবর) জারি করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এর আগে প্রয়োজনীয় কিছু প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। আইনি প্রক্রিয়ায় তদন্ত শেষে চার্জশিট দাখিল এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন
মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি স্পিকার বলতে পারবেন। তবে পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অপরাধকে অপরাধ হিসেবেই দেখা হচ্ছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়নি—এমন কথা কেউ বলতে পারবেন না। অপরাধ সংঘটিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন
ফুটপাত হকারমুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘এটি জনদাবি। তবে হকারদের উচ্ছেদ করাই সরকারের উদ্দেশ্য নয়। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। এ জন্য হলিডে মার্কেট করার চেষ্টা চলছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সড়ক দখল করে ব্যবসা করার সুযোগ দেয়া হবে না। মূল লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।’





