এর আগে গত ৩০ আগস্ট তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত আজকের দিন নির্ধারণ করেন।
এ নিয়ে মামলাটিতে প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে মোট নয়বার।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। দীর্ঘ ২৯ বছর পর, ২০২৫ সালের ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুন:
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
এর আগে গত ৯ আগস্ট বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অন্যতম আসামি খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে। পরবর্তীতে আদালতের আদেশে তাকে পাঁচ দিনের রিমান্ডেও নেয় তদন্ত সংস্থা সিআইডি।





