রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে গত কয়েক বছরে বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কমে যাওয়ায় সৌদি সরকার ২০২৭ সালের কোটা কমিয়ে ৭৮ হাজার ৫০০ নির্ধারণ করেছে। এদিকে, বাংলাদেশে আইবিএএন অ্যাকাউন্টে থাকা প্রায় ৩০ লাখ সৌদি রিয়াল ছাড় না দেওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে হাব।
তাদের অভিযোগ, মেডিকেল বিলের কারণ দেখিয়ে সৌদি কর্তৃপক্ষ অর্থ ছাড় স্থগিত করেছে। দ্রুত এ অর্থ ছাড়ের উদ্যোগ নিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা। ৎ
সোমবার সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, সরকারি উদ্যোগে অর্থ ছাড় করানো সম্ভব না হলে ধর্ম মন্ত্রণালয়ের আপৎকালীন তহবিল থেকে অর্থ পরিশোধের ব্যবস্থা করতে হবে।





