নিম্নচাপের প্রভাবে ব্যাংককে বন্যার শঙ্কা, খাবার মজুদে স্থানীয়রা

ব্যাংককে বন্যা
ব্যাংককে বন্যা | ছবি: সংগৃহীত
0

নিম্নচাপ এখনও সক্রিয় থাকায় ব্যাংককের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কা কাটছে না থাই দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের। আর, কয়েকটি মেট্রোপলিটন এলাকার পানি নামতে শুরু করায় খাবার মজুদ করতে হন্যে হয়ে গ্রোসারি আর শপিং মলে ছুটছেন স্থানীয়রা।

সেনাবাহিনীর সহায়তায় ব্যাংকক জুড়ে বসানো হয়েছে ২শ'র বেশি আশ্রয়কেন্দ্র, সরিয়ে নেয়া হয়েছে সাড়ে ৪ হাজার মানুষকে।

গত দুই দিনে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিতে তলিয়ে গেছে ডজনের বেশি গুরুত্বপূর্ণ সড়ক।জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ প্রশাসনের।

ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুবর্ণভূমি-তে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে। তবে যাত্রীদের অন্তত ২ ঘণ্টা সময় হাতে রেখে বের হওয়ার পরামর্শ ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের।

জেআর