দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বোয়িং কেনা হচ্ছে: মাহদী আমিন

মাহদী আমিন
মাহদী আমিন | ছবি: এখন টিভি
0

কোনো চাপে পরে নয়, দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর জাতিসংঘের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাতিসংঘে বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকার ও দলের নাম ভাঙিয়ে মিরপুরের ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে। আইন লঙ্ঘনকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এসময় জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ সফর শেষে বিমানবন্দরে গণসংবর্ধনা না নেয়াকে রাজনীতির গুণগত পরিবর্তন বলে অভিহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

এসএস