ডা. শাহাদাত হোসেন জানান, গবেষণা তখনই বেশি কার্যকর হয়, যখন বিভিন্ন বিষয় ও দেশের গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান ঘটে। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু বিদ্যমান জ্ঞান বিতরণে সীমাবদ্ধ না থেকে নতুন জ্ঞান তৈরি, উদ্ভাবন এবং ভবিষ্যতের সমস্যার সমাধানে তরুণদের প্রস্তুত করতে হবে।
এসময় তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা জরুরি। ভবিষ্যৎ শুধু প্রযুক্তি দিয়ে তৈরি হবে না, বরং প্রযুক্তিকে কীভাবে সঠিক ও দায়িত্বশীলভাবে কাজে লাগানো হচ্ছে তার ওপরও নির্ভর করবে। প্রযুক্তি শুধু নতুন ব্যবস্থা বা যন্ত্র তৈরির বিষয় নয়। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, শিল্পের সক্ষমতা বাড়ানো এবং টেকসই নগর গড়ে তোলার সুযোগ তৈরি করতে হবে।’
সম্মেলনটি গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তি সংশ্লিষ্টদের মধ্যে নতুন গবেষণা, সহযোগিতা ও যোগাযোগ তৈরির সুযোগ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।—বাসস





