ফ্রান্সের ডাগআউটে জিদানের প্রথম পরীক্ষা নেবে তুর্কি

উয়েফা নেশনস লিগ

নেশনস লিগে ফ্রান্স বনাম তুর্কি ম্যাচ আজ
নেশনস লিগে ফ্রান্স বনাম তুর্কি ম্যাচ আজ | ছবি: সংগৃহীত
0

উয়েফা নেশনস লিগে রাতে মাঠে নামছে ইউরোপের হেভিওয়েট দলগুলো। তবে সবার চোখ কোকায়েলি স্টেডিয়ামের ম্যাচটিতে, যেখানে ঘরের মাঠের তুরস্ক লড়বে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে। দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের সফল অধ্যায় শেষে এই ম্যাচ দিয়েই ফরাসিদের ডাগআউটে জিনেদিন জিদানের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আরেক ম্যাচে বেলজিয়ামকে আতির্থ্য দিবে ইতালি। দ্বিতীয়বারের মতো আজ্জুরিদে ডাকআউটে ফিরছেন কোচ মানচিনি।

বিশ্বকাপের পর নতুন করে দল পুনর্গঠনের অভিযানে নামে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন। দিদিয়ের দেশমের সফল যুগের সমাপ্তরি পর লাইম লাইটে এবার জিনেদিন জিদান।

স্বল্প সময়ের অনুশীলনে দলকে এক সুতোয় গাঁথার চ্যালেঞ্জ থাকলেও, কিলিয়ান এমবাপ্পে, দেম্বলেদের মতো তারকাদের নিয়ে জয় দিয়েই সফর শুরু করতে চায় ফরাসিরা। সংবাদ সম্মেলনে জিদান অবশ্য নিজের ওপর থাকা অতিরিক্ত আলো সরিয়ে সব আলো ফেললেন তার শিষ্যদের ওপর।

জিনেদিন জিদান বলেন, ‘আমার ওপর আলো থাকাটা স্বাভাবিক, কারণ দেশমের ১৪ বছর পর এটা একটা নতুন অধ্যায়। তবে মাঠে মূল ভূমিকা খেলোয়াড়দেরই, আমি শুধু কোচিংটাই করাবো। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। খুব বেশি অনুশীলনের সময় পাইনি, তবুও জয় পেতে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে।’

অন্যদিকে, ঘরের মাঠে ফরাসিদের সামলানো যে সহজ হবে না তা ভালো করেই জানেন তুর্কি কোচ ভিনচেনজো মন্তেল্লা। তার ওপর নিয়মিত চার ফুটবলারের ইনজুরি বড় ধাক্কা দিয়েছে স্বাগতিক শিবিরে।

আরও পড়ুন:

বিশ্বকাপের হতাশা ভুলে আর্দা গুলারদের মতো তরুণদের ওপর ভর করেই ইতিবাচক শুরুর পথ খুঁজছে তুর্কিরা।

ভিনচেনজো মন্তেল্লা বলেন, ‘বিশ্বকাপের অতীত ব্যর্থতা বা সাফল্য কোনোটাই আমরা এখন বয়ে নিয়ে আসতে চাই না। চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে থাকলেও, বিকল্প হিসেবে যারা দলে এসেছে তাদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ছেলেরা নেশনস লিগে ভালো করতে প্রচণ্ড অনুপ্রাণিত।’

দিনের অন্য হাইভোল্টেজ ম্যাচে রোমের স্তাদিও অলিম্পিকোতে মুখোমুখি হচ্ছে ইতালি ও বেলজিয়াম। দুটি দলই নেশনস লিগের এই সফর শুরু করছে নতুন কোচের অধীনে-ইতালির ডাগআউটে রবের্তো মানচিনি এবং বেলজিয়ামের দায়িত্বে মার্ক ভ্যান বোমেল। মাত্র দুই-তিন দিনের প্রস্তুতিতে নতুন ট্যাকটিকস সাজানো কঠিন হলেও রোমে জয় পেতে মরিয়া দুই দলই।

ইতালি অধিনায়ক দোন্নারুম্মা দলকে জেতাতে তরুণদের গাইড করার প্রতিশ্রুতি দিয়েছেন, আর বেলজিয়াম তারকা ইউরি তিলেমান্স নজর রাখছেন পূর্ণ তিন পয়েন্টের দিকে।

একই সময় নেশনস লিগে মাঠে নামছে সুইডেন, পোল্যান্ডের মতো দলগুলো। হাঙ্গেরির মুখোমুখি হবে ইউক্রেন।

এসএইচ