যশোর সীমান্তে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ

চোরাচালানি মালামাল জব্দ
চোরাচালানি মালামাল জব্দ | ছবি: সংগৃহীত
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি, থ্রি-পিস, কম্বলসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বেনাপোল বিওপি ও আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় অভিযানে— ২ বোতল বিদেশি মদ, ৬১টি শাড়ি, একটি থ্রি-পিস, ৭টি কম্বল, এক কেজি জিরা, দুই প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ৩১৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্র আটকে সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেআর