ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২ হাজার ৮৩৯টি মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ | ছবি: এখন টিভি
0

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১২৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৪০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৪৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ১৬৯টি, ট্রাফিক-মিরপুর মোট ৫৫৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫৮৭টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৪৭৭টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ৩৬০টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএইচ