নেদারল্যান্ডসের আমস্টারডামে স্বাগতিকদের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথমবারের মতো জার্মানদের জাতীয় দলের ডাগআউটটের দায়িত্বে থাকবেন মাস্টারমাইন্ড ইয়্যুর্গেন ক্লপ।
তার অধীনে ইতিবাচক ফুটবল খেলে ঘুরে দাঁড়াতে চায় ডাই ম্যানশাফটরা। অন্যদিকে প্রতিপক্ষের জন্য লড়াইটা মোটেও সহজ হতে দেবেন না ডাচদের নতুন কোচ জাভি হার্নান্দেজ। ক্লপের প্রতি সমীহ রাখলেও জয় দিয়েই ডাচ অধ্যায়ের সূচনা করতে চান সাবেক বার্সা কোচ।
এদিকে রাতের অন্য হাইভোল্টেজ ম্যাচে ওয়েলসের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। নেশনস লিগের এই ম্যাচ দিয়ে পর্তুগিজ ডাগআউটে অভিষেক হচ্ছে নতুন কোচ হোর্হে জেসুসের। ৪১ বছরের রোনালদোতেই ভরসা খুঁজছেন পর্তুগালের নতুন কোচ।





