ইরানের সঙ্গে চুক্তি সময়সাপেক্ষ, সামরিক পথও খোলা আছে: মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও | ছবি: আল জাজিরা
0

ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে পৌঁছাতে দীর্ঘমেয়াদি প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে কূটনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে সামরিক পদক্ষেপের বিকল্প পথও খোলা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও স্পষ্ট করেন যে তেহরানের সঙ্গে সমঝোতা রাতারাতি সম্ভব নয়; এর জন্য দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় যেকোনো সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে।

ইয়েমেনের হুথিদের সামরিক তৎপরতা এবং সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কো রুবিও জানান, রিয়াদের সুরক্ষায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে ওয়াশিংটন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে, ওয়াশিংটন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

এএম