কত গল্প জমে আছে এই জার্সিতে! কখনো কান্না, কখনো হতাশা, আবার কখনো গোটা জাতিকে আনন্দে ভাসানো উদযাপন।
এই আকাশী-সাদা জার্সিতেই লিওনেল মেসি পূর্ণ করেছেন তার অসমাপ্ত স্বপ্ন। জিতেছেন কোপা আমেরিকা, এরপর কাতারে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত বিশ্বকাপ। কিন্তু এবার সেই গল্পের শেষ অধ্যায়।
৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও, দেশের মাটিতে আনুষ্ঠানিক বিদায়টা এখনো বাকি। আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি।
বিদায়ের সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ জার্সিও প্রস্তুত করেছে আর্জেন্টিনা। মেসির ইনস্টাগ্রাম ভিডিওতেই মিলেছে যার ইঙ্গিত।
আকাশী নীল আর সাদা রঙের পাশাপাশি জার্সিতে থাকছে সোনালি নাম ও নম্বর। সঙ্গে বিশেষ নকশায় 'সান অব মে'। যেন একটি জার্সি নয় মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক।
তবে শেষ ম্যাচ শুধু মেসির জন্য নয়, আবেগে ভাসবে পুরো আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে এএফএ।
এর আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে সবার চোখ থাকবে ৬ অক্টোবরের দিকে।কারণ সেদিন হয়তো শেষবার দেখা যাবে সেই পরিচিত ১০ নম্বরকে আকাশী-সাদা জার্সিতে, দেশের পতাকা বুকে, আর লাখো মানুষের ভালোবাসার মাঝে।





