জ্বালানি তেলের দাম আর বাড়ানো হবে না, সুযোগ থাকলে কমানো হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনিন্দ্য ইসলাম অমিত
অনিন্দ্য ইসলাম অমিত | ছবি: এখন টিভি
0

জ্বালানি তেলের মূল্য আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, সুযোগ তৈরি হলে তা কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

​জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ব্যাখ্যায় প্রতিমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যখন তেলের মূল্যের বড় ধরনের পার্থক্য তৈরি হয়, তখন দেশ থেকে তেল পাচার রোধ করা কঠিন হয়ে পড়ে। মূলত সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতেই বাধ্য হয়ে মূল্যে সমন্বয় বা বৃদ্ধি করতে হয়েছিল।’

​তিনি আরও আশ্বাস দেন যে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে এবং অভ্যন্তরীণ পরিস্থিতি অনুকূলে এলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে কমানোর পদক্ষেপ নেয়া হবে।

এসএস