
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রতিমন্ত্রী অমিত
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল (বুধবার, ২৪ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়ায় জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জ্বালানি তেলের দাম আর বাড়ানো হবে না, সুযোগ থাকলে কমানো হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের মূল্য আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, সুযোগ তৈরি হলে তা কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন; মিলবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে এই গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দেশের সব ডিপ ও শ্যালো সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করে নবায়নযোগ্য জ্বালানিতে চালানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ
আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে এই গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

টেকসই জ্বালানি ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক অংশীদারিত্বে জোর প্রতিমন্ত্রী অমিতের
টেকসই জ্বালানি ভবিষ্যৎ গঠনে বন্ধুভাবাপন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, বিশ্ব জ্বালানি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।

২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার: অমিত
বিদ্যমান জ্বালানি সংকট ২০৩০ সালের মধ্যে সমাধানে সরকার দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

কেউ কেউ ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
কেউ কেউ ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায় বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার সময় এ বিষয়ে সতর্ক করেন প্রতিমন্ত্রী।

‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
বিদ্যুৎ পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে বক্তব্যের সময় ‘বিগত সরকারগুলোর ভুল নীতির’ প্রসঙ্গ তুললে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ‘বিগত সরকার বাদ দিতে’ বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।

আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকটে ভুগতে হবে না: প্রতিমন্ত্রী
আগস্ট মাসের বিদ্যুৎ সংকটের কষ্ট যেন সেপ্টেম্বর মাসে পুনরাবৃত্তি না হয় সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটা কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শনিবার, ২৯ আগস্ট) যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক্সট্রা কারিকুলামের ওপর গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে।