আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: সংগৃহীত
0

আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কমিশনের বক্তব্য অনুযায়ী এই বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না।

আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় তিনি জানান, ২০২৭ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ‘আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। পাঁচ স্তরের নির্বাচন পরিচালনার জন্য সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা।’

আরও পড়ুন:

অক্টোবরের শুরুতে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আরেকটি বৈঠকের পর নির্বাচন কমিশন নির্বাচন চূড়ান্ত তারিখ ঘোষণা করবে বলে আশা করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান ও হাট বাজারের ছাদে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দিবে সরকার। বাকি টাকার ব্যবস্থা হবে স্থানীয় পর্যায় থেকে।’

এফএস