এর আগে, সোমবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারে দূরপাল্লায় ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার ও মহানগর রুটে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন মালিকদের ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন:
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। এবার বাড়ানোর আগে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।
অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা বাড়ে। তবে দূরাল্লার পথে অনেক নন–এসি বাসের আসন কমিয়ে ৪০ বা এর চেয়ে কমে নামিয়ে আরমাদায়ক করা হয়েছে। সেগুলোতে ভাড়া আরও বেশি। এছাড়া যুক্ত হতো সেতু ও সড়কের টোল। এবার নতুন করে ১৭ পয়সা বাড়ার কারণে নতুন করে নির্ধারিত হবে বাসভাড়া।
একনজরে দূরপাল্লা ও মহানগরে বাসের নতুন ও আগের ভাড়া
রুটের ধরন / ধরন
আগের ভাড়া (কিলোমিটারপ্রতি)
নতুন বৃদ্ধি (কিলোমিটারপ্রতি)
ঢাকা ও চট্টগ্রাম মহানগর (বাস)
২ টাকা ৫৩ পয়সা
১৭ পয়সা বৃদ্ধি
ঢাকা ও চট্টগ্রাম মহানগর (মিনিবাস)
২ টাকা ৪২ পয়সা
১৭ পয়সা বৃদ্ধি
দূরপাল্লার পথ (৫২ আসনের বাস)
২ টাকা ২৩ পয়সা
১৭ পয়সা বৃদ্ধি
বিআরটিএ (BRTA) প্রস্তাবিত বৃদ্ধি
দূরপাল্লায় ২০ পয়সা / নগরে ১৮ পয়সা
সর্বশেষ ১৭ পয়সা চূড়ান্ত অনুমোদন




