বেসামরিকদের হত্যা: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: আল জাজিরা
0

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘তাদের হাতে থাকা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুযোগ নিয়ে তারা এখন নিজেদের ইচ্ছেমতো যেকোনো অপরাধ সংঘটিত করতে পারছে। কিন্তু দুর্ভাগ্যবশত, তারা নাকি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করে।’

আরও পড়ুন:

ইরানি প্রেসিডেন্ট প্রশ্ন তুলে বলেন, ‘মিনাবের স্কুলে আমাদের নিরীহ শিক্ষার্থীরা কি সন্ত্রাসী ছিল? লামারদের মানুষজন কি সন্ত্রাসী ছিল? তারা সন্ত্রাসীদের ওপর হামলা চালানোর দাবি করে, কিন্তু বাস্তবে আঘাত হানে বাড়িঘর, হাসপাতাল ও অন্যান্য স্থাপনায়। তাদের সমস্যা কি আসলে সন্ত্রাসীদের নিয়েই?’

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার কথা উল্লেখ করে পেজেশকিয়ান আরও বলেন, ‘গাজায় তারা নারী, শিশু ও বৃদ্ধদের কাছে খাদ্য ও পানি পৌঁছাতে বাধা দিচ্ছে। মানবাধিকার রক্ষার দাবি করে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।’

এএইচ