নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে কোনবাড়ির আমবাগ এলাকায় আতাউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বেলা ১০টার দিকে কোনাবাড়ি থানার আমবাগ মধ্যপাড়া আতাউর রহমানের বাড়িতে ঢুকে অজ্ঞাত এক যুবক সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হন এবং তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ বা যুবকের কোনো তথ্য জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





