চাপ-ভয় উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান গোলাম পরওয়ারের

গোলাম পরওয়ার
গোলাম পরওয়ার | ছবি: সংগৃহীত
0

‎কোনো ধরনের চাপ কিংবা ভয়কে উপেক্ষা না করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) ‎বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লংমার্চের মঞ্চ তৈরির প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

‎মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ লংমার্চে বাধা সৃষ্টি করতে পারে।’ তাই কোনো ধরনের উস্কানিতে পা না দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মানিক মিয়া এভিনিউতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন জানিয়ে, লংমার্চ ঘিরে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

জেআর