ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু

ভূমিদৃষ্টির ওয়েবপেজ
ভূমিদৃষ্টির ওয়েবপেজ | ছবি: সংগৃহীত
0

মাঠপর্যায়ের ভূমি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অ্যাপটির উদ্বোধন করেন।

অ্যাপটিতে জিও ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিটি অফিসের চারপাশে ভার্চুয়াল সীমানা নির্ধারণ করা থাকবে, যার ভেতরে অবস্থান করলেই কেবল মোবাইলে হাজিরা দেয়া যাবে।

আরও পড়ুন

অফিস চলাকালীন বিনা অনুমতিতে কেউ কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয় লাল সংকেত উঠবে।

আপাতত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম, এ ৬টি জেলার ৬১০টি কার্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু হয়েছে। এর অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে এটি সারাদেশের সকল ভূমি অফিসে চালু করা হবে।

জেআর