রাজধানীর আইসিসিবি সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী।
তিনি জানান, শিগগিরই কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাড়ানো হবে তাদের সুযোগ-সুবিধাও।
দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ খাতের বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে আরও জোর দিতে হবে।’
এদিকে, এবারের পর্যটন মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় স্থান পেয়েছে প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন। দেশি-বিদেশি বিভিন্ন আকর্ষণীয় পর্যটন গন্তব্য তুলে ধরার পাশাপাশি রয়েছে ট্যুর অপারেটরদের দ সেশন ও সাংস্কৃতিক আয়োজন।





