স্থানীয় সময় আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এদিকে, ইউক্রেনের খারকভ অঞ্চলের ওলখোভাতকা বসতি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা।
পাশাপাশি দেশটির রসদ কেন্দ্র ও বন্দরগুলোতে হামলা চালিয়েছে মস্কো। এছাড়া পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামোতেও হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী।
স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) এসব তথ্য দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে কিয়েভের দাবি, গত একদিনেই মস্কোর সেনাদের সঙ্গে ২ শতাধিক সংঘর্ষ বাঁধে এবং তা সফলভাবে প্রতিহত করতে পেরেছে ইউক্রেন সেনারা।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন দফা আলোচনা করতে তার দেশ বারবরই প্রস্তুত। কেননা রাশিয়া বরাবরই এই সংঘাতের অবসান চায়।
এমনকি দু’দেশের মধ্যে চলা এ সমস্যার সমাধানে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক আলোচনায় যোগ দিতেও ইচ্ছুক মস্কো।





