রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে ৫ দিনে গ্রেপ্তার ২৯

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা | ছবি: সংগৃহীত
0

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ১১ মাদক কারবারি ও ৭ মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ নিয়ে গেল ৫ দিনে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়িয় কোতয়ালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

অভিযানে আবদুর রহমান(৩৫), মো. নুর নবী (৩৭), মো. মানিক উদ্দীন(২৫), মো. সৌরভ(১৯), কাঞ্চন মজুমদার(৩৫), রঞ্জিত বড়ুয়া (৫৫), আল আমিন ব্যাপারি (৩২), মিজান (৩৩), মো. ইয়াছিন (৩৫), নুর মোহাম্মদ(১৯), মো. মামুনকে (২৫) মাদককার্বাবি হিসাবে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাদকসেবী হিসেবে পূর্ণ প্রিয় চাকমা(২৬), লিটন চাকমা (২৭), অদিব ত্রিপুরা(৩০), মংকিউ রোয়াজা(২৮), দয়াল মনি চাকমা (৩৫), মোহাম্মদ সাগর(১৯), মো. আরিফকে(২৩) গ্রেপ্তার করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।’


এফএস