আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর ওপর থেকে ভারতীয় নাসির বিড়িসহ আব্দুল করিমকে আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনায় সময় গোপন সূত্রে পুলিশ জানতে পারে অবৈধভাবে চোরাচালানের আনা ভারতীয় নাসির বিড়ি সুনামগঞ্জ শহরের দিকে নিয়ে আসা হচ্ছে। এসময় সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় একটি গাড়ি তল্লাশি করে ৮টি বস্তার বস্তায় রাখা ৩ লাখ ৩৬ হাজার শলাকা সেখ নাসিরুদ্দিন বিড়ি ও গাড়িটি জব্দ করে পুলিশ।
সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই অভিজিৎ ভেমিক জানান, মাদকবিরোধী অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে, চালকের সহযোগীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





