আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে গোপন তথ্যের ভিত্তিতে তাদের হাতেনাতে আটক করা হয়।
জানা গেছে, আটককৃতরা হলেন ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সুফিয়ান সালাফী ও হাসানুজ্জামান। তারা সৌমিক নামের এক শিক্ষার্থীর থেকে গাঁজা সংগ্রহ করেছেন। সৌমিক বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের লালনশাহ হল পকেট গেটসংলগ্ন এলাকার গদা নামের এক ব্যক্তির কাছে থেকে গাঁজা কেনা হয় বলে জানিয়েছেন তারা। তবে, প্রক্টরিয়াল বডির সদস্যদের দাবি, লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকায় এই নামে কোনো ব্যক্তি নেই।
আরও পড়ুন:
এ বিষয়ে আটককৃত শিক্ষার্থীরা নিজেদের ভুল স্বীকার করে বলেন, ‘আমরা অন্যায় করেছি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবো না।’
তবে, গাঁজা সরবরাহকারী সৌমিককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট থেকে দুই শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। ছাত্র উপদেষ্টা ও বিভাগের সভাপতির সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’




