আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে যোগাযোগমাধ্যম ব্যবহার করে হানিট্র্যাপ বা ব্ল্যাকমেইলিং চক্রের অন্যতম সক্রিয় সদস্য খালেদা আক্তার রুনা প্রকাশ ফারজানা (৪০) ও হাজেরা আক্তার জেবুকে (৩৫) মহিপাল চাঁড়ীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
এছাড়া, সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি আবদুর রাজ্জাক (৬২) এবং সাজাপ্রাপ্ত ডাকাত দলের সদস্য ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামি দিলবাহার ঝর্নাসহ মাদক কারবারী, মাদকসেবী, চোর ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মাদক নির্মূলসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনীর প্রতিটি মাদক স্পট ও অপরাধপ্রবণ এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




