এশিয়া কাপ জিতেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট ভারতের নারী দলের

ভারতের নারী ক্রিকেট দল
ভারতের নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

পুরুষ দলের পর এবার ভারত নারী দলও বয়কট করলো এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ট্রফি জয়ের পর এসিসি সভাপতি মহসিন নাকভীর হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি হারমানপ্রীত কৌরের দল। ভারতীয় কোচ অবশ্য জানিয়েছেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তেই এমনটা করেছে তার দল।

রেকর্ড অষ্টম নারী এশিয়া কাপ জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ট্রফি হাতে নেয়নি হারমানপ্রীত কৌরের দল। পুরস্কার বিতরণীতে উপস্থিত থাকা এসিসি সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

বিষয়টি অবশ্য ম্যাচের পর হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। ফাইনালের আগেই বিসিসিআই নাকি এসিসিকে জানিয়ে দিয়েছিল যে, নাকভি উপস্থিত থাকলে এবং ভারত চ্যাম্পিয়ন হলে তার কাছ থেকে ট্রফি নেবে না দল। তাই ম্যাচ শেষের পর প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর শুরু হয় পুরস্কার বিতরণী। এদিকে ট্রফি না দিয়েই চলে যান এসিসি সভাপতি মহসিন নাকভি। এমনটিই নিশ্চিত করেছেন, ভারতের কোচ অমল মজুমদার। ভারতীয় কোচের ভাষায়, দল চ্যাম্পিয়ন হয়েছে এতেই তাদের কাছে টুর্নামেন্ট শেষ। ট্রফি কবে পাওয়া যাবে, সে বিষয়ে অবশ্য কোনো খবর তাদের জানা নেই।

এই ঘটনার পেছনে রয়েছে গত বছরের পুরুষদের এশিয়া কাপ ফাইনালের ছায়া। পাকিস্তানের মন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান নাকভির কাছ থেকে ট্রফি নিতে সেবারও অস্বীকৃতি জানিয়েছিল ভারত। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার সেই ঘটনার পরও ট্রফি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো নারী এশিয়া কাপে। যদিও আগেরবার পুরুষ দলের ট্রফি নিজের সাথে নিয়ে গেলেও এবার মহসিনের সঙ্গে বা তার গাড়িতে নারী এশিয়ান কাপের কোন ট্রফি দেখা যায়নি।

এফএস