ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লি কার্কের স্মৃতিস্তম্ভ ভাঙচুর

ভাঙচুর হওয় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভ
ভাঙচুর হওয় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভ | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রয়াত রক্ষণশীল কর্মী চার্লি কার্কের স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে অ্যারিজোনার ফিনিক্স শহরে সদ্য স্থাপিত স্মৃতিস্তম্ভটি রং দিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা।

কার্কের প্রতিষ্ঠিত যুব-কেন্দ্রিক রাজনৈতিক সংগঠন টার্নিং পয়েন্ট অ্যাকশনের চিফ অপারেটিং অফিসার জানান, হিংসার বর্ষবর্তী হয়ে একদল লোক এই অপকর্ম করেছে।

ফিনিক্স পুলিশ জানিয়েছে, টার্নিং পয়েন্টের সদর দপ্তরের বাইরে একটি স্মৃতিস্তম্ভ ভাঙচুরের বিষয়ে তারা ফোনকল পায়। এ বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

২০২৫ সালের ১০ সেপ্টেম্বর উটাহতে দলের একটি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চার্লি কার্ক। তার মৃত্যুর এক বছর পূর্তিতে স্মৃতিস্তম্ভটি উন্মোচন করা হয়েছিল।

এসএস