শ্যামলীর টিবি হাসপাতাল জাতীয়করণের প্রস্তুতি চলছে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ | ছবি: সংগৃহীত
0

রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে জাতীয়করণের মাধ্যমে ৫০০ শয্যা বিশিষ্ট যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তার নির্বাচনি এলাকায় থাকা হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত তথ্য চান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যক্ষ্মা নিয়ন্ত্রণে একটি আধুনিক, সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটিকে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।’

এর আগে হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তার হাসপাতালের সামগ্রিক বিষয়ে তুলে ধরেন। বক্ষব্যাধী হাসপাতাল, টিবি হাসপাতাল ও চানখারপুল যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ কেন্দ্র মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে একীভূত করে জাতীয়করণর মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল করার জোর দাবি জানান।

ফুসফুস ছাড়াও শরীরের অন্যান্য অংশের যক্ষ্মা নির্মূলে কাজ করছে হাসপাতালটি। জাতীয়করণ হলে একই জায়গায় সমন্বিতভাবে সব ধরনের যক্ষ্মা রোগীর চিকিৎসা দেয়া সম্ভব। পরে হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

জেআর