ট্রাফিক তেজগাঁও বিভাগ জানায়, গতকাল (রোববার, ১৩ সেপ্টেম্বর) ৬টি অবৈধ গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ২টি গ্যারেজে বিদ্যুৎ লাইন সঠিক পাওয়া গেলেও বাকি ৪টি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়।
চোরাই বিদ্যুৎ লাইন সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। রবিউল রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতি মাসে ২০ হাজার টাকা করে আদায় করে আসছিল।
উল্লেখ্য, এ অভিযানে ট্রাফিক তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





